বিশ্বের উন্নয়নশীল প্রযুক্তি বিভাগে প্রভার সম্মাননা লাভ
ফাস্ট কম্পানির প্রকাশিত ‘২০২০ ওয়ার্ল্ড চেঞ্জিং আইডিয়াস’ তালিকায় বিশ্বের সেরা পরিবর্তনশীল আইডিয়া (এশিয়া প্যাসিফিক) ও বিশ্বের উন্নয়নশীল প্রযুক্তি বিভাগে সম্মাননা স্বীকৃতি পেয়েছে প্রাভা হেলথ। স্বাস্থ্যসেবা প্রদানকারী এই সংস্থাটি কাটিং-এজ টেকনোলজির সাথে উন্নতমানের স্বাস্থ্যসেবা সমন্বয়ের জ্য প্রাভার “ব্রিক এন্ড ক্লিক” মডেল এই স্বীকৃতি লাভে করে।
মানসম্পন্ন চিকিৎসা এবং প্রযুক্তির সমন্বয়ে প্রাভা হেলথ একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি করছে বলে জানিয়েছেন প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও সিল্ভানা সিনহা।
তিনি জানান, বাংলাদেশে একজন ডাক্তারের রোগী দেখার গড় সময় ৪৮ সেকেন্ড। দেশে ১ শতাংশেরও কম মানুষ স্বাস্থ্য বীমার আওতাধীন এবং দেশে মাত্র দুইটি আন্তর্জাতিক মানের চিকিৎসা গবেষণাগার রয়েছে, বাজারের দুই লাখের মত অনুমোদনহীন ফার্মেসি রয়েছে। এইসব বিষয়গুলো একত্রিত হয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় একটি গভীর অবিশ্বাসের প্রভাব এনেছে, যা ঠেলে দিচ্ছে রোগীদের বিদেশে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণের জন্য। নতুন মধ্যবিত্ত পরিবার গুলোর বিদেশের চিকিৎসার বিশাল ব্যয় তাদেরকে দারিদ্র্যের ঝুঁকির মুখেও ফেলে দিচ্ছে। এই ধরণের রোগীর ক্ষেত্রে বাংলাদেশে প্রাভাই প্রথম আউটপেশেন্ট ইনস্যুরেন্স সুবিধা প্রদান করছে।